রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

মাধবপুরে ফেন্সিডিলসহ যুবক আটক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে দীপঙ্কর সরকার (৩৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার তেলিয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক দীপঙ্কর সরকার হবিগঞ্জ সদর উপজেলার ঘাটিয়াবাজার চন্দিমা-৩৮ এলাকার দূর্গাচরণ সরকারের ছেলে।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক(এসআই) রকিবুল হাসানের নেতৃত্বে ওই দিন দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয় বলে থানা সূত্রে নিশ্চিত হওয়া যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com