রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাটে ৭২ কেজি গাঁজা ও ফেন্সিডিল আটক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটের চিমটিবিল সীমান্তে ৭২ কেজি গাঁজা ও ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

রোববার দিবাগত রাতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্তের রাবার বাগানে অভিযান চালিয়ে প্রায় ৩লক্ষ টাকার ভারতীয় মাদক আটক করে।

হবিগঞ্জের বিজিবি’র ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এন এম সামীউন্নবী চৌধুরী জানান, চিমটিবিল ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ আবু তাহের এর নেতৃত্বে সীমান্তের মেইন পিলার ১৯৭৫ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাবার বাগান নামক স্থানে অভিযান চালায়য় তারা।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বহনকারীরা পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ৭২ কেজি ভারতীয় গাঁজা, ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, ০৩ বোতল ভারতীয় মদ ও ০৩ টি ফোগ বডি স্প্রে উদ্ধার করেন। সোমবার এ ব্যাপারে বিভাগীয় মামলা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com