রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

শ্রীমঙ্গলে বিপুল পরিমান বালুসহ সরঞ্জামাদি জব্দ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমান বালু, বালু পাচারের ট্রাক ও বালু তোলার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।

সোমবার ( ৬জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক মেজর আহমেদ নোমান জাকি এর সহযোগীতায় কালাপুর ইউনিয়নের আনসার ভিডিপি ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।

এসময় অভিযানের টের পেয়ে বালু উত্তোলনকারীরা উক্ত সরঞ্জামাধি রেখে পালিয়ে যায়। এসময় ২টি শ্যালো মেশিন, একটি বালু বোঝাই ট্রাক, একটি এক্সেভেটর জব্দ করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আমাদের গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা এই জায়গায় এসেছি। র‌্যাবের কমান্ডারসহ সবাই এসেছেন। এই করোনা পরিস্থিতির মধ্যে আমরা এখানে এসে যা দেখলাম তা দেখে হতাশ হয়েছি, ব্যথিত হয়েছি। এই জায়গায় এসে বিপুল পরিমান বালু রয়েছে। বালুর পরিমাপ করা হচ্ছে। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায় নি। যারা ছিলো তারা আমাদের দেখেই পালিয়েছে। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। আমরা যন্ত্রপাতিগুলো জব্দ করে নিয়ে এসেছি।

তিনি আরো বলেন, আমরা আজ এখান অবৈধ বালু ব্যবসায়ীদের হুসিয়ার করে দিতে চাই শ্রীমঙ্গল উপজেলার যেসব জায়গা থেকে বালু উত্তোলন করা হচ্ছে আমরা এখন রেগুলার অভিযান চালাবো। কাউকেউ ছাড় দেওয়া হবে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com