রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের ২০২০-২০২১ সালের নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা শেষে প্রধান নির্বাচন কমিশন হারুনুর রশিদ চৌধুরী নতুন কমিটি ঘোষনা করেন।

কমিটিতে মোহাম্মদ নাহিজ (বাংলাভিশন) সভাপতি ও আব্দুর রউফ সেলিম (এসএটিভি)কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলো-সহ-সভাপতি মোঃ ছানু মিয়া (মোহনা টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক কাজল সরকার (বাংলা টিভি), কোষাধ্যক্ষ এমএ মজিদ (দিগন্ত টিভি), সদস্যরা হলো, হারুনুর রশিদ চৌধুরী (এনটিভি), সায়েদুজ্জামান জাহির (আরটিভি), প্রদীপ দাস সাগর (যমুনা টিভি), শাকিল চৌধুরী (একাত্তর টিভি) এবং প্রদাধিকার বলে সদস্য হলো বিদায়ী কমিটির সভাপতি রাসেল চৌধুরী (চ্যানেল ২৪) ও এসএম সুরুজ আলী (এশিয়ান টিভি)।

এর পূর্বে সাধারণ সভায় সংগঠনের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন পেশ করেন কমিটির সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী।

পরে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ শাবান মিয়া, রুহুল হাসান শরীফ, শোয়েব চৌধুরী, প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com