সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাংলাদেশের সব ফ্লাইট বাতিল করেছে ইতালি

তরফ নিউজ ডেস্ক: ‘উল্লেখযোগ্য সংখ্যক’ যাত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় এক সপ্তাহের জন্য বাংলাদেশের সব ফ্লাইট বাতিল করেছে ইতালি। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানায়, বাংলাদেশ থেকে রোমের উদ্দেশে যাওয়া একটি ফ্লাইটের যাত্রীদের মধ্যে ‘উল্লেখযোগ্য সংখ্যকে’র স্বাস্থ্য পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়।

দেশটির মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আগামী এক সপ্তাহ সাময়িক নিষেধাজ্ঞা চলাকালীন ইউরোপীয় ইউনিয়ন ও শেনজেন অঞ্চলের বাইরে থেকে আসা যাত্রীদের জন্য নতুন করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার ব্যাপারে কাজ করবে ইতালি সরকার।

গত সপ্তাহে রোমের লাজিও অঞ্চলে করোনাভাইরাস পরীক্ষায় নতুন করে কয়েকটি ক্লাস্টারের সন্ধান পাওয়া যায়। এরপর ওই এলাকায় থাকা বাংলাদেশিদের কোভিড পরীক্ষা করতে বলা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com