রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হবিগঞ্জে বেসরকারি কলেজ শিক্ষকদের মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত বেসরকারি কলেজে অনার্স মাস্টার্স কোর্সে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জনবল কাঠামোতে অন্তর্ভূক্ত করে এমপিও ভূক্তির দাবীতে হবিগঞ্জে মানববন্ধন করেছে শিক্ষকরা।

বুধবার (৮ জুলাই) সকাল ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক প্রভাষক মহিবুর রহমান, প্রভাষক শিব্বির আহমেদ, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক তাপস পাল অসিম, প্রভাষক খাদিজা আক্তার, প্রভাষক আসমা আক্তার হেপি, প্রভাষক জণি দাশ, প্রভাষক রণি সেন, প্রভাষক অনুপম চৌধুরী, প্রভাষক রামকৃষ্ণ দাশ, প্রভাষক মোস্তাফিজুর রহমান রাসেল প্রমুখ।

মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক প্রভাষক মহিবুর রহমান বলেন, আমরা দীর্ঘ ২৮ বছর যাবত এমপিও ভূক্তি ছাড়াই শিক্ষকতা করে আসছি।
২০১৮ সালে সারাদেশে ৩১৫টি কলেজ জাতীয়করণ করা হয়েছিল সেসব কলেজে অনার্স মাস্টার্স নিয়োপ্রাপ্ত শিক্ষকরা আত্মীয়করণ হয়েছে কিন্তু বেসরকারী কলেজের অনার্স মাস্টার্স শিক্ষকরা জনবল কাঠামোর বাহিরে রয়ে গেছেন। অথচ প্রতি বছর প্রায় ১ কোটি ৪৬ লাখ টাকা হলেই অনার্স মাস্টার্সে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিও ভূক্ত করা সম্ভব হবে। আমরা দ্রুত আমাদের দাবী বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com