বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

চুনারুঘাটে বড় ভাইয়ের দায়ের কুপে ছোট ভাই খুন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে পূর্ব শত্রুতার জের ধরে বড় ভাইয়ের দায়ের কুপে ছোট ভাই নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে আমু চা বাগানের সাঁওতাল ল্যান্ড বাশ বাড়ি এলাকায় । এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক দুইজনকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ঝুরিয়া গ্রামের বকুল মিয়া (৪৫) ও তার বড় ভাই চিমটিবিল খাসের ফজলু মিয়া (৪৮) এর মাঝে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ফজলু ও তার ছেলে ফয়সল মিয়ার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বকুলকে তারা দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে চা বাগানের শ্রমিকদের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে বকুল মারা যায়।

চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম ঘটনা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন- বকুলের বড় ভাই ফজলু মিয়া ও তার ভাতিজা ফয়সাল মিয়া।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com