রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

পত্নীতলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অবস্থান কর্মসূচী

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: করোনা ভাইরাসের মহাদুর্যোগে নন এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মত কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের জন্য অনুদান ও স্কুল রক্ষায় প্রণোদনা দেওয়ার দাবীতে সারাদেশের ন্যায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পত্নীতলা শাখার উদ্যোগে বুধবার উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড এলাকার মালঞ্চ কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গনে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের অবস্থান কর্মসূচী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্মারকলীপি প্রদান করা হয়েছে।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পত্নীতলা শাখার সভাপতি আশরাফুল ইসলামের নেতৃত্বে অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনটির পত্নীতলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, স্ট্যামফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ অলিপ কুমার দাস, গগণপুর সানরাইস কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ইমামুল মোত্তাকিম, মধইল আল-ইকরা স্কুলের অধ্যক্ষ মারজান আলী সহ উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ প্রমুখ।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন সরকারের নিকট বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পত্নীতলা শাখার পক্ষ থেকে বিভিন্ন দাবী সম্বলিত একটি স্মারকলীপি প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com