রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে চাইল্ডফান্ড কোরিয়া ও এডুকো’র ত্রাণ বিতরণ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চাইল্ডফান্ড কোরিয়া’র অর্থায়নে ও এডুকো এর সহযোগিতায় “ইমার্জেন্সি রেন্সপন্স ফর দ্যা কোভিড-১৯ প্রজেক্টের” আওতায় অসহায় গরীব পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়েছে।

চাইল্ডফান্ড কোরিয়া’র অর্থায়নে এডুকো বাংলাদেশ এর কারিগরী সহযোগিতায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এর চারটি এনজিও সংস্থার মাধ্যমে দু’টি উপজেলার ৩০টি চা বাগান ও ২টি হাওড় এলাকায় পর্যায়ক্রমে ৯হাজার ২শ ৬৯টি পরিবারের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও ৩১৩টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে আলোয়-আলো প্রকল্পের আওতাভুক্ত কালাপুর ইউনিয়নের হাওর পাড়ের বরুনা হাজীপুর এলাকার দরিদ্র মানুষের মাঝে ফয়জুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এমসিডা এর আয়োজনে ত্রান বিতরণের উদ্বোধন করা হয়েছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মজুল, এমসিডা’র প্রধান নির্বাহী মো: তহিরুল ইসলাম মিলন ও সভাপতি মো: মিজানুর রহমান আলম, আলোয় আলো প্রজেক্ট কোঅর্ডিনেটর মো: এমদাদুল হক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com