শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

হবিগঞ্জে আরও ২৯ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ জেলায় নতুন করে আরও ২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) ঢাকার একটি ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৪ জন, মাধবপুর উপজেলার ৭ জন, চুনারুঘাট উপজেলার ৩ জন, নবীগঞ্জ উপজেলার ৩ জন এবং বাহুবল উপজেলার ২ জন।

গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল। এরপর প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যাও।

সবশেষ শুক্রবার (১০ জুলাই) হবিগঞ্জের ২৯ জন নিয়ে সিলেট বিভাগে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৬১ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩ হাজার ৮, সুনামগঞ্জে ১ হাজার ১৫২, হবিগঞ্জে ৮৯৩ ও মৌলভীবাজার জেলায় ৬০৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com