সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে বিশ্ব জনসংখ্যা দিবস পালন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ বাহুবলে “মহামারি কোভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিরোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি” প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করেছে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় বাহুবল অফিসার্স ক্লাব আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ দিবস পালন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখছেন ইউএনও স্নিগ্ধা তালুকদার

বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে ও পরিবার কল্যাণ সহকারি সাজ্জাত মিয়া এবং ইউএফপিএ রাজীব দেব নাথ-এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ, মেডিকেল অফিসার আনিসুর রহমান নাইম প্রমুখ।

আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা সেবায় বিগত বছরের শ্রেষ্ঠ অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এ সময় পুরস্কার গ্রহণ করেন এফডব্লিউএ খালেদা আক্তার, এফডব্লিউভি মুক্তি রাণী দে, এফপিআই রাজু আহমেদ, এসএসিএমও ইকবাল আহমেদ চৌধুরী, মিরপুর ইউনিয়ন চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকত।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com