শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

শ্রীমঙ্গলে করোনায় অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তার মৃত্যু

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার করোনায় মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি শ্রীমঙ্গল পৌরসভার ৫নং ওয়ার্ডের শ্যামলী আবাসিক এলাকার বাসিন্দা, নৌবাহিনীর অবসরপ্রাপ্ত চিফ টিটি অফিসার মোহাম্মদ সাহাব উদ্দিন (৬৫)।

শনিবার (১১ জুলাই) রাত পৌনে ১০ টার দিকে ঢাকা সিএমএইচ হাসপাতালে তিনি মারা যান বলে জানা গেছে।

মৃতের পারিবারিক সুত্রে জানা গেছে, গত ৪ জুলাই করোনা উপসর্গ নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়। এদিন সন্ধ্যায় তার করোনা পরীক্ষা করা হলে রাতে তার রিপোর্ট পজিটিব আসে। তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

রোববার (১২ জুলাই) দুপুরে তার মরদেহ শ্রীমঙ্গল নিয়ে আসা হয়। বিকেল ৩ টার দিকে ইকরামুল মুসলিমীন নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের তত্বাবধানে তার মরদেহ দাফন করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম বলেন, সিএমএইচ থেকে স্বাস্থ্যবিধি মেনে মরদেহ গোসল ও কাপন পড়িয়ে কফিনে ভরে শ্রীমঙ্গলে পাঠানো হয়েছে। শ্রীমঙ্গলেও যতাযথ স্বাস্থ্যবিধি মেনে করোনায় মৃত্যুবরনকারীদের সৎকারে নিয়োজিত ইকরামুল মুসলিমীন সংগঠনের মাধ্যমে মরদেহ দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com