শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

রাণীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পানিতে ডুবে নিরব (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিরব উপজেলার নয়া হরিশপুর গ্রামের আয়নুল হোসেনের ছেলে।

জানা গেছে, সোমবার দুপুরে বাবা-মার সঙ্গে নিরব আতাইকুলা মৎস্যজীবি পাড়া গ্রামের নানা নূর মোহাম্মদের বাড়িতে বেড়াতে আসে। দুপুর আনুমানিক পৌনে ৩টায় বাড়ির কাছে বিশ্ববাঁধে একটি দোকানে খাবার জিনিস কিনতে যাবার সময় পা পিছলে পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন দোকান থেকে আসতে দেরি হওয়ায় খোঁজা খুঁজির এক পর্যায়ে রাস্তার পার্শ্বে পুকুরে তার মৃত দেহ দেখতে পান স্বজনরা।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আসাদুজ্জামাস তোতা। পারিবারিক সূত্র বলছে সোমবার বাদ আসর তার দাফন সম্পন্ন করা হবে। এঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তারিকুল ইসলাম জানান, ঘটনাটি এখনো কেউ থানায় জানাইনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com