শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

বানিয়াচংয়ে নৌকার ব্যানার-পোস্টারে আগুন

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ): বানিয়াচং-আজমিরীগঞ্জ (হবিগঞ্জ ২) নির্বাচনী আসনের আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান এমপির ব্যানার-পোস্টারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২২ডিসেম্বর) রাতের কোনো এক সময় উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নের ইকরাম গ্রামে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এই আগুনের ঘটনা ঘটিয়েছে এলাকাবাসী তা স্পষ্ট করে জানাতে পারেননি।

এই বিষয়ে উক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুছ শামীম জানান, কারা আগুন লাগিয়েছে তা সহজেই বুঝা যায়। সরকারি দলের নেতারা তো আর এই কাজ করতনা। এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সুজাতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিশৃঙ্খলা এড়াতে এলাকায় পুলিশী টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com