রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

চুনারুঘাটে কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

মো. জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। চুনারুঘাট উপজেলা টমটম শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার জেলা যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক রিমন লস্কর’র সহায়তায় প্রদান করা হয়।

জানা যায় , মঙ্গলবার (১৪ জুলাই) সকাল প্রায় ১০টায় চুনারুঘাট মাধবপুর আসনের সাংসদ ও বাংলাদেশ সরকারের বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি’র পরামর্শ ক্রমে চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর তত্বাবধানে উনার ছেলে জিল্লুল কাদির লস্কর রিমন শ্রমিকদের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা টমটম শ্রমিক’র সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান কাউছার বাহার, সাধারণ সম্পাদক কাউন্সিলর মর্তুজ সরদার, মালিক সমিতির সভাপতি কাউন্সিলর লাল মিয়া, রুমন ফরাজি, খোকন চৌধুরী, ৩নং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইয়াকুত চৌধুরী, টমটম শ্রমিক পরিষদের নেতৃবৃন্দ প্রমুখ।

এ সময়ে সকল কে এই মহামারি করোনাভাইরাসে সচেতন ও সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেওয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com