শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

নবীগঞ্জে দুই ডাকাত গ্রেফতার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জে আন্তঃজেলা ডাকাত সর্দার সহ বিভিন্ন ডাকাতি ও চুরির মামলার পলাতক ২ আসামী গ্রেফতার।

জানা যায়, গত মঙ্গলবার রাত ১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে নবীগঞ্জ থানার ওপারেশন ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের আব্দুল জলিল মিয়ার পুত্র আব্দুল হালিম (৩২) ও বাউশা ই্উনিয়নের মৃত হবিব উল্লার পুত্র ফটিক মিয়া (৫০)। ডাকাত সর্দার ফটিক সিলেটে অবস্থান করে দেশে বিভিন্ন স্থানে চুরি ডাকাতির পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে ডজনখানেক মামলা বিভিন্ন থানা ও আদালতে রয়েছে। এদেরকে গ্রেফতারের খবরে এলাকায় লোকজনে মধ্যে সস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।

পুলিশ সূত্রে আরো জানা যায় বুধবার তাদেরকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com