রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

হবিগঞ্জে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ শহরে নকল হ্যান্ড স্যানিটাইজার, আমদানীকারকের সিলবিহীন ও নকল এবং মেয়াদউত্তীর্ণ কসমেটিক্স বিক্রির অভিযোগে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এক অভিযানে এই জরিমানা করেন।

তিনি জানান, অভিযানকালে হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার আল মদিনা স্টোরকে ৩০ হাজার টাকা, নূরে মদিনা স্টোরকে ২৫ হাজার টাকা, চৌধুরী বাজার মসজিদ মার্কেটের কাশেম স্টোরকে ২০ হাজার টাকা এবং বাপ্পী স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানকালে জেলা পুলিশের একটি টিম তাকে সহযোগিতা করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com