শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং ও আলোচনা সভা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ বাহুবল তথা হবিগঞ্জ জেলা এক সময় দাঙ্গা হাঙ্গামার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। বর্তমানে সে অপবাদ নেই। এখানে শিল্প কারখানা ঘরে উঠেছে, পর্যটন এরিয়া হিসেবেও বাহুবল সুনাম অর্জন করেছে। শুক্রবার (১৭ জুলাই) বিকাল ৪টায় মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ অডিটরিয়ানে আয়োজিত দাঙ্গা, হাঙ্গামা, পারিবারিক নির্যাতন, বাল্য বিবাহ, ইভটিজিং, জুয়া, মাদক ও প্রযুক্তির অপব্যবহার প্রতিরোধ সংক্রান্ত বিট পুলিশিং ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ উপরোক্ত কথাগুলো বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ।

বাহুবল কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ আসকর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবীর, বাহুবল মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন, লামাতাসী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান চৌধুরী টেনু, জেলা পরিষদ সদস্য মোঃ আলাউর রহমান চৌধুরী সাহেদ, জাহিদুল হক জিতু, ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ মোতাব্বির হোসেন, পাঁচ গ্রাম নেতা মোঃ ফয়সল আহমেদ, শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ফারুক আহমেদ, মোঃ নুরুল আমিন শাহজাহান, মোঃ আব্দাল মিয়া, সাংবাদিক দিদার এলাহী সাজু, মোঃ শামীম মেম্বার, মোঃ ফরিদ মিয়া প্রমুখ।


সভায় বক্তারা বলেন, বাহুবলের আইন শৃংখলা অতীতের যে কোন সময়ের চেয়ে ভাল রয়েছে। মদ, জুয়া, মাদক, দাঙ্গা নেই বললেই চলে। জেলা পুলিশ সুপারের নেতৃত্বে ও বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীর সহযোগিতায় বাহুবলের আইন শৃংখলা ভাল রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com