রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে গভীর রাতে মসলামিলে ম্যাজিস্ট্রেট, ভেজালকারির জেল জরিমানা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গলে গভীর রাতে মসলা ভেজালের সময় ভ্রাম্যমান আদালতের হানা। মসলার মিল মালিকের জেল, নগদ জরিমানা আদায়, বিপুল পরিমাণ ভেজাল মিশ্রিত মসলা জব্দ। গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম।

গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) শুক্রবার রাত সাড়ে ১২টায় সরকারি গোয়েন্দা সংস্থা এনএসআই শ্রীমঙ্গল এর তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম পুলিশের একটি টিম নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
এ সময় অভিযান পরিচালনা করে শহরের সোনারবাংলা রোডস্থ রকিব এর মসলার মিল থেকে ধানের ভূসি মিশ্রিত ১৫ বস্তা শুকনা মরিচের গুড়া, ১১ বস্তা হলুদের গুড়া ও ৫ বস্তা ধানের ভূসি জব্দ করেছেন। সেই সাথে মিল মালিক রকিব মিয়াকে ভ্রাম্যমান আদালত ১৫ দিনের জেল ও নগদ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন কোরবানির ঈদকে সামনে রেখে অসাধু কিছু মসলা ব্যবসায়ী সক্রিয় হয়ে উঠেছে। যেহেতু ঈদে মসলার চাহিদা বেশি থাকে তাই তারা নানা ভাবে ভেজাল মসলা বাজারজাত করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এই বিষয়গুলি তদারকি করছেন। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অভিযান পরিচালনা করে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com