বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

গাঁজা দিয়ে বালিশ বানিয়ে পাচারের সময় যুবক আটক

কাজী মাহমুদুল হক সুজন, নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের মাধবপুরে গাঁজা দিয়ে বালিশ বানিয়ে পাচারকালে গাড়ী সহ পুলিশের হাতে সালেক মিয়া (৩৫) নামে এক যুবক আটক হয়েছে।

মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাড়ির এক দল পুলিশ ১৯ জুলাই রোববার সকালে গুনাপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে । ধৃত সালেক মাধবপুর পৌর এলাকার গুমটিয়া গ্রামের নুরুল ইসলামের ছেল।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলম জানান, গোপন সূত্রে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই আতিকুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের গুনাপাড়া মোড় থেকে দুইটি বালিশের ভেতরে করে অভিনব কৌশলে ৬ কেজি গাঁজা পাচারের সময় উল্লেখিত ব্যক্তিকে আটক করে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যাবহৃত একটি প্রাইভেট কার আটক করা হয়।

মাধবপুর থানার পরির্দশক (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান, এ ব্যপারে মাধবপুর থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। আসামী সালেক মিয়া কে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com