শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

মুদ্দত আলী পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি

এফ আর হারিছ, বাহুবল ( হবিগঞ্জ): তাঁতী লীগ হবিগঞ্জ জেলা সভাপতি, সিলেট সরকারি বানিজ্যিক মহা বিদ্যালয়ের সাবেক নির্বাচিত ভিপি, বাহুবল উপজেলা শিক্ষা উন্নয়ন নাগরিক কমিটির সাবেক আহবায়ক, পুটিজুরী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুদ্দত আলী বাহুবল উপজেলার পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের নব গঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত করা হয়েছে।

আজ ১৯ জুলাই রোববার সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান এর আদেশক্রমে শিক্ষা বোর্ড এর বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম স্বাক্ষরীত এক পত্রে তাকে এডহক কমিটির সভাপতি মনোনীত করা হয়।

এ ব্যাপারে পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের নব নিযুক্ত সভাপতি আলহাজ্ব মুদ্দত আলী বলেন, আমাকে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত করায় আমি বাহুবল নবীগঞ্জের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহ নেওয়াজ মিলাদ গাজী, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও এলাকাবাসির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাথে সাথে আমার মনের লালীত একটি স্বপ্ন বাস্তবায়ন করার পথে এগিয়ে যাচ্ছি। আর আমার একটাই স্বপ্ন পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়টি একটি কলেজে রূপান্তরিত করা। যাতে খুব তাড়াতাড়ি স্কুলটিকে কলেজে রূপান্তরিত করা যায় তার জন্য আমাকে রাষ্ট্রের যে দপ্তরে যাওয়ার প্রয়োজন সে দপ্তরে যাব। এ জন্য তিনি পুটিজুরী তথা বাহুবল উপজেলার সকলের সহযোগীতা কামনা করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com