বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

রাণীনগরে এমপি ইসরাফিল আলমের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: ইসরাফিল আলমের আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়াামীলীগের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলুর সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুস সাত্তার, মাসুদ রানা জুয়েল, এ্যাড.ইসমাইল হোসেন, আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রামানিক, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত খাঁন হাসান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান পিন্টু, দপ্তর সম্পাদক আবু তালেব জলসা যুবলীগ নেতা মিল্টন খন্দকার প্রমুখ।

এছাড়াও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সাংসদের রোগমুক্তি কামনায় আল্লাহর কাছে দোয়া চেয়ে মোনাজাত অনুষ্ঠিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com