বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটের ছয়শ্রীতে মহা রাসলীলা উৎসব চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ, বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল, ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা চুনারুঘাটে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চুনারুঘাট উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল আপত্তিকর ভিডিও ছড়ায় ক্ষোভ, বান্নি পার্ক বন্ধের জোর দাবি বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও মাদরাসাছাত্রী মীমের সন্ধান মেলেনি

শ্রীমঙ্গলে গ্রীণ লাইফ ফার্মেসীসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্রীণ লাইফ ফার্মেসীসহ ৩টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৷

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনা এবং জেলা প্রশাসক, মৌলভীবাজারের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় বুধবার (২২ জুলাই) দিনব্যাপী উপজেলার হবিগঞ্জ সড়ক, সবুজবাগ, সামাদ ম্যানশন, শাহজী বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর হাট বাজার, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে মূল্য তালিকা না রাখা, অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করা, প্রকৃত ওজনের বাটখারা চেয়ে কম ওজনের বাটখারা ব্যবহার করে কৃষকদের সাথে ধান এবং চাল ক্রয় বিক্রয়ে প্রতারণা করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে হবিগঞ্জ রোডে অবস্থিত গ্রীন লাইফ ফার্মেসীকে ৩ হাজার টাকা, সামাদ ম্যানশনে অবস্থিত সুপ্রিয়া ফার্মেসীকে ৫ শত টাকা, শাহজী বাজারে অবস্থিত মেসার্স আখলু ট্রেডার্সকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আল-আমিন বলেন, পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং কেউ যাতে খাদ্য মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরি করতে না পারে, ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় করতে না পারে সে লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com