রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

চুনারুঘাটে ভোক্তা-অধিকারের অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা

মো. জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): বৃহস্পতিবার চুনারুঘাট পৌরসভার অন্তর্গত বিভিন্ন মিষ্টির দোকানে ভোক্তা-অধিকার সংরক্ষন আইনে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি-মিষ্টিজাত দ্রব্য তৈরী এবং প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে দুপুর ১২.০০ টা থেকে ১.৩০ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল।সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি দল।

এ সময় সর্বমোট দুই মামলায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ বলেন, সকল খাবার উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানসমূকে স্বাস্থ্যকর পরিবেশে পণ্য, সেবা তৈরী এবং সঠিক মাপে প্রতিশ্রুত পণ্য সরবরাহ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

একই সাথে চুনারুঘাট মাছের বাজারে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা সিনিয়ন মৎস্য অফিসার।

অত্যন্ত জরুরী প্রয়োজন ও মাস্ক পরিধান ব্যতিত ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘরে থাকুন, সুস্থ থাকুন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com