রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লাকসামে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৫

কোহিনুর প্রীতি, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার লাকসামে টহল পুলিশের ওপর হামলার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার রাত দশটার দিকে উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের নরপাটি বাজারে ব্যবসায়ী লোকমান হোসেনের বেকারি দোকানে তার ছেলে রাশেদকে (২০) পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় কিছু লোকজন আটকে রেখে দোকান ঘেরাও করে রাখে। দোকান থেকে বের হওয়া মাত্র তাকে মারধর করা হবে এমন সংবাদ পেয়ে পুলিশের রাত্রিকালীন একটি টহলদল এস আই সহিদুল ইসলাম মোল্লার নেতৃত্বে কনেস্টবল স্বপন মিয়া ও শরাফত হোসেন ঘটনাস্থলে গিয়ে ওই বেকারি থেকে রাশেদকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দেয়ার সময় রাশেদকে ঘেরাও করা উশৃঙ্খল লোকজন পুশিশের উপর হামলা চালায়। এসময় হামলাকারীদের ছোঁড়া ইটপাটকেলের আঘাতে এস আই সহিদুল ইসলাম মোল্লা ও কনেস্টবল স্বপন মিয়া গুরুতর আহত হয়।

খবর পেয়ে থানা থেকে আরেকদল পুলিশ গিয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং আহত পুলিশ সদস্যদের লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ওই ঘটনায় পুলিশ নরপাটি পশ্চিম সাহেব পাড়া গ্রামের শহিদ উল্ল্যার ছেলে মিজানুর রহমান, আবদুর বারীর ছেলে মহি উদ্দিন, উত্তর নরপাটি গ্রামের আবদুল সোবহানের ছেলে কামাল হোসেন, সফিকুর রহমানের ছেলে জহিরুল ইসলাম এবং মৃত আলী আশ্রাফের ছেলে আবদুল কাদেরকে গ্রেফতার করেছে।

লাকসাম থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় এস আই কামাল হোসেন বাদী হয়ে এজাহার নামীয় ১৪ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন এবং ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com