রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

লাকসামে হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

কোহিনুর প্রীতি, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার লাকসামে মোহাম্মদ হোসেন হত্যা মামলার প্রধান আসামী রাশেদ হোসেনসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে লাকসাম থানা পুলিশ নোয়াখালী জেলার সোনাইমুড়ি থেকে তাদেরকে গ্রেফতার করে। চাঞ্চল্যকর ওই হত্যা মামলার দুই আসামী গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

জানা যায়, উপজেলার শ্রীয়াং গ্রামে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৬ জুলাই ভোরে ওই গ্রামের রাশেদ হোসেনসহ ৩০/৩৫জন সন্ত্রাসী প্রতিপক্ষের বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা মানুষের উপর টেটা, বল্লম, চাকুসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও ভাংচুর চালায়। এসময় মোহাম্মদ হোসেন ঘর থেকে বের হলে সন্ত্রাসী রাশেদ তাকে টেটাবিদ্ধ করে হত্যা করে। ওই হামলায় মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়।

এ ঘটনায় নিহত মোহাম্মদ উল্লাহর চাচাতো ভাই সাইফুল ইসলাম বাদি হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ৫/৬ জনের বিরুদ্ধে লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হামলাকারীরা ঘটনার পরপরই আত্মগোপনে চলে যায়। মামলা দায়েরের পর থেকে পুলিশ আসামীদের গ্রেফতারে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে। বুধবার (২২ জুলাই) রাতে নোয়াখালী জেলার সোনাইমুড়ি থেকে ওই হত্যা মামলার প্রধান আসামী রাশেদ হোসেন (২০) ও ৬নং আসামী শামীম হোসেন (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত রাশেদ শ্রীয়াং গ্রামের শাহজাহান মিয়ার ছেলে ও শামীম একই গ্রামের অহিদুর রহমানের ছেলে।

মামলার বাদি সাইফুল ইসলাম প্রধান আসামী রাশেদ ও অন্য আসামী শামীম গ্রেফতার হওয়ায় সন্তোষ প্রকাশ করে দ্রুত অন্য আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন মামলার প্রধান আসামী রাশেদসহ দুইজনকে সোনাইমুড়ি থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বলেন, তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com