রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

শ্রীমঙ্গলে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গলে চা-বাগান এলাকা থেকে ৫০ উর্ধ্ব এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে দুস্কৃতিকারিরা তাকে হত্যা করে ফেলে গেছে। মৃতব্যক্তির নাম নুরুল ইসলাম সে সিন্দুরখান ইউনিয়নের পশ্চিম বেলতলী গ্রামের মৃত ছকির মিয়ার পুত্র ।

শুক্রবার (২৪ জুলাই ) সকালে উপজেলার সিন্দুরখান উনিয়নের গান্ধীছড়া চা-বাগান এর ভিতর থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো.আব্দুছ ছালেক জানান,  ধারণা করছেন পূর্বশত্রুতার জেরে কে-বা কারা তাকে হত্যা করে থাকতে পারে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে জানা যাবে মৃত্যুরহস্য। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com