বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে বন্যার্তদের হাতে ত্রাণসামগ্রী তুলে দিলেন ইউএনও স্নিগ্ধা তালুকদার

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার বন্যা কবলিত এলাকায় প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।

শুক্রবার (২৪ জুলাই) স্নানঘাট ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার। এসময় প্লাবিত পরিবারবর্গকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরিয়ে নেয়ার ব্যবস্থা করেন তিনি। এছাড়াও বন্যায় তলিয়ে যাওয়া বাড়িঘর পরিদর্শন করেন তিনি। এ সময় বন্যার্তদের মাঝে হবিগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে প্রধানমন্ত্রীর কর্তৃক খাদ্য সহযোগিতা তুলে দেয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, স্নানঘাট ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস আলম প্রমূখ।

নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার পানি মানুষের উদ্দেশ্য সতর্কবার্তা জানিয়ে বলেন, শিশুদের সাবধানে রাখুন, পানি থেকে দূরে রাখুন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com