রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নওগাঁয় বখাটের বর্বরতায় স্কুল ছাত্রী মৃত্যু শয্যায়

সাদিয়ার ফাইল ছবি

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে বখাটে ছেলেদের বর্বরতা বিয়ের প্রলোভনে ব্লাক মেইল করে ডেকে নিয়ে সেভেন আপের সাথে হারপিক মিশিয়ে জোর করে খাওয়ানোর ঘটনায় দীর্ঘদিন চিকিৎসার পরেও  এখন মৃত্যু শয্যায় রাণীনগর সরকারী মডেল পাইলট উচ্চ দ্যিালয়ের দশম শ্রেণির ছাত্রী সাবিনা আক্তার সাদিয়া।

এ ঘটনায় গত ৩০/০৫/২০২০ তারিখ মামলা করতে গেলে থানা মামলা না নেওয়ায় এবং আদালত বন্ধ থাকায় প্রায় দুই মাস পরে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল -১ নওগাঁ আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলা ও পারিবারিক সুত্রে জানা গেছে, রাণীনগর উপজেলার খট্টেশ^র গ্রামের আলাউদ্দিনের ছেলে শিবলু (২০) এর সাথে আদমদীঘি উপজেলার চকজান গ্রামের সাইফুল ইসলামের মেয়ে রাণীনগর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শেণির ছাত্রী সাবিনা আক্তার সাদিয়ার সাথে গত দুই মাস আগে উভয় পরিবারের সন্মতিত্রুমে তাদের মধ্যে বিয়ের কথা হয় এবং তিন মাস পরে ১নং আসামী শিবলুর বাড়িঘর নির্মানের পর বিবাহের কথা ছিল বলে জানা গেছে। কিন্তু তার আগেই শিবলু অন্যত্র বিয়ে করে গত ২২/ ০৫/২০২০ ইং তারিখ অনুমান সকাল ১০ টার সময় স্কুল ছাত্রী সাবিনা আক্তার সাদিয়াকে ব্লাক মেইল করে ইন্টারনেটে ছবি ছাড়ার ভয় দেখিয়ে তাকে রাণীনগর পোষ্ট আফিসের সামনে ডেকে নিয়ে শিবলুর ঘনিষ্ট বন্ধু ২নং আসামী একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে নাহিদ (২০) ও আরও অজ্ঞাত ব্যাক্তিদের সহযোগিতায় স্কুল ছাত্রী সাদিয়াকে টমটমে উঠাতে চেষ্টা করে ব্যর্থ হয়ে সেভেন আপের ৫০০ গ্রামের বোতলে হারপিক মিশিয়ে স্কুল ছাত্রী সাদিয়াকে জোর করে খাওয়ানোর পরে সাদিয়া ছটপট করতে থাকলে আহত অবস্থায় তাকে ফেলে রেখে তারা পালিয়ে যায়।

এক পর্যায়ে ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার করে প্রথমিক ভাবে রাণীনগর হাসপাতালে ওয়াস করে পরে নওগাঁ সদরে কয়েকদিন চিকিৎসা করে বগুড়া শহিদ জিয়া মেডিক্যালে স্থানান্তর করেন । বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় আছে । সাদিয়ার বাবা সাইফুল ইসলাম জানান, চিকিৎসকরা বলেছেন সাদিয়ার শাস নালিতে ক্ষত হয়েছে, সারতে অনেক সময় লাগবে। সাদিয়ার বাবা আরও বলেন, গত দুই মাস ধরে আমার মেয়ে মুখে কিছু ক্ষেতে পারছেনা।

এ ঘটনায় গত ৩০/০৫/২০২০ তারিখ মামলা করতে গেলে থানা মামলা না নেওয়ায় এবং আদালত বন্ধ থাকায় প্রায় দুই মাস পরে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল -১ নওগাঁ আদালতে ভিকটিমের বড় চাচা মাসুদ মল্লিক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com