রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাটে ক্যান্সার আক্রান্ত জালালের পাশে মালেক জাপানী

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার পূর্ব পাকুড়িয়া গ্রামের ক্যান্সার আক্রান্ত জালাল সরকার। একদিকে অসুস্থ, অন্য দিকে অভাবের সংসার দিন কাটে তার। চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছেন।

সম্প্রতি জালালের ক্যান্সার ধরা পরে। এ বিষয় নিয়ে সংবাদমাধ্যমে তুলে ধরেন চুনারুঘাট প্রেসক্লাব সেক্রেটারি জামাল হোসেন লিটন। তিনি সংবাদে সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। এ বিষয় নজরে আসে চুনারুঘাটের কৃতি সন্তান হেলিওস হোল্ডিং কোম্পানি এমডি ও গ্রামীন উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এমএ মালেক।

তিনি শনিবার বিকেলে পূর্ব পাকুড়িয়া জালালের বাড়িতে তাকে দেখতে যান। এ সময় তিনি ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ হাজার টাকা চিকিৎসা বাবদ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন-ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার মুসলিম উদ্দিন, চুনারুঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল হোসনে লিটন, ধামালি চুনারুঘাট এর সভাপতি অ্যাডভোকেট মোস্তাক বাহার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com