রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

কোম্পানীগঞ্জে টাস্কফোর্সের অভিযান, ৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করেছে টাস্কফোর্স। সোমবার (২৭ জুলাই) সকাল ১১টা থেকে বেলা ২ টা পর্যন্ত পুলিশ ও বিজিবি’র অংশগ্রহণে টাস্কফোর্সের এ অভিযান পরিচালিত হয়।

উপজেলার লিলাইবাজার (সুজনের বাড়ি) ও বাংকার এলাকায় পরিচালিত এ অভিযানে নদীর তীরের কাছে বালু উত্তোলন করে পাড়ের বসতবাড়িসহ অন্যান্য স্থাপনা ঝুঁকিপূর্ণ করায়, বালুর পরিবর্তে চিপ পাথর উত্তোলন করায় এবং সংরক্ষিত বাংকার এলাকায় বালু উত্তোলন করায় মোট ১০টি মামলায় বিভিন্ন অংক মিলিয়ে মোট ৬ লাখ টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়া ১৫০ ঘনফুট চিপ পাথর জব্দ করে সেখানেই নিলামে বিক্রি করা হয়, যার মূল্য ৭ হাজার ৮শ টাকা।

অভিযানের সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কালাসাদক বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও তাদের সঙ্গীয় ফোর্স।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com