রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ক্যান্সার আক্রান্ত তরুণীকে রক্ত দিলেন ইউএনও

মো. জামাল হোসেন লিটন, নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মুমূর্ষু ক্যান্সার আক্রান্ত তরুণীকে জীবন বাঁচানোর জন্য রক্ত দিয়ে মানবতার পরিচয় দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ ।

সোমবার জবা আক্তার নামের ক্যান্সারে আক্রান্ত কলেজ পড়ুয়া ছাত্রীকে রক্ত দিয়েছেন তিনি।

জানা যায়, চুনারুঘাটে পৌর এলাকার আমকান্দি গ্রামের আমির আলীর কন্যা। সে শায়েস্তাগঞ্জ নর্থইস্ট আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট এর চতুর্থ বর্ষের ছাত্রী।

জবা আক্তার চার বছর ধরে বোনমেরু ক্যান্সারে আক্রান্ত হয়ে রক্তশূন্যতায় ভুগছিল।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোস্তাক আহমেদ বাহার। তিনি ফেসবুকে প্রচার করে মানবিক সাহায্যের আবেদন করেন। আবেদনের বিষয়টি ইউএনওর নজরে আসে প্রথমে তিনি জবাকে ১০হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এরপর তিনি জবাকে সরকারি বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঘরের জন্য টিন ও নগদ অর্থের ব্যবস্থা করেন।

সর্বশেষ তিনি স্থানীয় একস্বাস্থ্য বিষয়ক এর উদ্যোগে জবাকে রক্ত দান করেন মানবিক ইউএনও সত্যজিত রায় দাশ।

তিনি জানান- সাধারণত বোনমেরু রোগে আক্রান্তদের শরীরে হিমোগ্লোবিন হঠাৎ করেই কমে যায়। দুই তিন দিন পর পর রক্ত দিতে হয়। তখন দ্রুত রক্ত দিতে না পারলে জীবন বিপন্ন হওয়ার শঙ্কা থাকে। একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে রক্ত দিতে পেরে নিজেকে আজ ভাগ্যবান মনে হচ্ছে।

জবা বর্তমানে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালের চিকিৎসক এম এ খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com