মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

বাহুবলে মাদ্রাসা ছাত্রী ধর্ষণকারী মুসা গ্রেফতার

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণকারী মুসা মিয়া (১৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১টার দিকে কামাইছড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই সেলিম হোসেন এর একদল পুলিশ ভাদেশ্বর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে। মুসা উপজেলার পূর্ব ভাদেশ্বর প্রকাশিত পুকুরপাড় গ্রামের ডুবাই প্রবাসী আব্দুল আহাদের ছেলে।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মুসার কাছ থেকে ভিডিও ধারণকৃত মোবাইল ও মেমোরি কার্ড উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের খাদিজাতুল কুবরা মহিলা টাইটেল মাদ্রাসার চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে পূর্ব ভাদেশ্বর প্রকাশিত পুকুরপাড় গ্রামের লম্পট যুবক মুসা মিয়া (১৮) গত ২৫ জুলাই শনিবার বিকেল ৫ টার দিকে কৌশলে চাম কাঁঠাল দেওয়ার কথা বলে নিজ বসতঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে এবং হত্যার ভয় দেখিয়ে ছাত্রীকে জড়িয়ে ধরে ভিডিও ও অশ্লীল ছবি মোবাইলে ধারণ করে। আর এই ভিডিও ও ছবিগুলো এলাকার সমবয়সী যুবকদের মাঝে প্রচার করে লম্পট মুসা। পরে ভুক্তভোগী পরিবার বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার (৩০ জুলাই) ধর্ষিতা ছাত্রীর মা বাদী হয়ে বাহুবল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ ধর্ষককে গ্রেফতারে তৎপর হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com