বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

নবীগঞ্জে নৌকা থেকে পড়ে পানিতে ডুব ২ শিশুর মৃত্যু

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হাওরে ঘুরতে গিয়ে নৌকা থেকে পড়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (০১ আগস্ট) বিকেলে নবীগঞ্জ সদর ইউনিয়নের তিমিরপুরের গজারিয়া বিলে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের মনাই মিয়ার মেয়ে পপি আক্তার (১০) ও একই গ্রামের সালাম মিয়ার মেয়ে মনি আক্তার (১০)।

স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী তাদের নানার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে একটি নৌকায় উঠে। তাদের বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটারের একটি বিল পাড়ি দিয়ে নানার বাড়ি যেতে রওনা দেয় সবাই। পথিমধ্যে নৌকা থেকে পড়ে যায় পপি ও মনি।

এসময় একজন জেলে পপি’র ছোট ভাইকে পানির ওপর দেখতে পান। এসময় সে জানায় তার বোন পপি ও চাচাতো বোন মনি নৌকা থেকে পানিতে পড়েছে। পরে স্থানীয়রা পপি ও মনিকে অনেক খোঁজাখুঁজি করে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন বলে জানান।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, ঈদ উপলক্ষে কয়েকজন মিলে নৌকা দিয়ে হাওরে ঘুরতে যায়। এক পর্যায়ে নৌকা থেকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com