মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

চট্টগ্রাম সিটি করপোরেশনে প্রশাসক হলেন খোরশেদ আলম সুজন

তরফ নিউজ ডেস্ক : মোহাম্মদ খোরশেদ আলম সুজনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম একথা জানান।

বর্তমান নির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেয়াদ বুধবার (৫ আগস্ট) শেষ হচ্ছে। আবার করোনা ভাইরাসের কারণে সেখানে নির্বাচন স্থগিত। তাই প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপনও জারি হয়েছে।

মন্ত্রী তাজুল ইসলাম বলেন, মেয়াদোত্তীর্ণ হওয়ার পর সেখানে নির্বাচন হওয়ার কথা ছিল।  কিন্তু এই করোনা ভাইরাসের সংক্রমণের কারণে নির্বাচন কমিশন বাধ্য হয়েছে নির্বাচন স্থগিত করতে। তাই আইন অনুযায়ী সেখানে প্রশাসক নিয়োগ করা হচ্ছে।

উপ-নির্বাচন সংবিধান অনুযায়ী করার বাধ্যবাধকতা আছে। কিন্তু আইন অনুযায়ী দরকার হলে সিটি করপোরেশন নির্বাচন স্থগিত করার সুযোগ আছে। এই সুযোটাই নির্বাচন কমিশন ব্যবহার করেছে।

প্রশাসক নিয়োগ করতে ফাইল তৈরি করে তা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয় বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভ-সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম সুজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি ছাত্ররাজনীতি করেছেন। বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। চট্টগ্রাম বিশ্বিবিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন।  রাজনীতিতে সবসময় সক্রিয় ছিলেন।

মন্ত্রী বলেন, সাবেক মেয়র মহীউদ্দিন সাহেবের সঙ্গে তার একটা ঘনিষ্টতার কারণে সিটি করপোরেশনের অনেক ব্যাপারেই তিনি অবহিত। এ রকম বিষয়গুলোকেই প্রধানমন্ত্রী হয়তো আমলে নিয়েছেন। বিজ্ঞ রাজনীতি ব্যক্তিত্ব, সৎ, আদর্শবাদ মানুষ হিসেবেও বেশ প্রচার আছে তার।

আমলাদের মধ্য থেকে কেন প্রশাসক নিয়োগ দেওয়া হলো না, প্রশ্নে তাজুল বলেন, আসলে প্রতিষ্ঠানটা, পদটা একজন রাজনৈতিক নেতার। কখনও কোনো প্রতিকূল অবস্থায় কোথাও কোথাও সরকারি কর্মকর্তা দেওয়া হতে পারে। কিন্তু সঙ্গত কারণে রাজনৈতিক ব্যক্তিরাই এখানে ভালো করবেন এবং এটাই সারা পৃথিবীতে প্রমাণিত। ঢাকাতেও প্রশাসক ছিল।  তারপর যখন জনপ্রতিনিধিরা আসেন, পরিস্থিতির উন্নতির বড় ধরনের লক্ষণ দেখেছি। আমার মনে হয় এটা একটা ভালো সিদ্ধান্ত।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com