মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

শিশু কিশোর মেলার ৩০ বছর পূর্তিতে নানা কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ৩০ বছর পূর্তিতে মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির শুভ সূচনা করা হয়েছে।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা মৌলভীবাজার জেলা শাখা ও শ্রীমঙ্গল উপজেলা শাখার পক্ষ থেকে সোমবার সংগঠনটির ত্রিশ বছর পূর্তিতে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ অফিসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং শেখ রাসেল শিশু উদ্যানে কৃষ্ণচুড়া রোপনের মাধ্যমে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসুচীর শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্টানে জেলা কমিটির সভাপতি অগ্নরুদ্ধ দাশ টিটো’র নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা কমিটির সাধারণ সম্পাদক তহিরুল ইসলাম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক বিকুল চক্রবর্তী, শ্যামল আচার্য্য সাংগঠনিক সম্পাদক কৌশিক ভট্টাচার্য টিটু, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, মুসফিকুর রহমান জুয়েল, সম্মিলিত নাট্য পরিষদ শ্রীমঙ্গল এর সভাপতি সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানগুলো সামাজিক দূরত্ব বজায় রেখে পালন করার পাশাপাশি অনলাইনে ও ফেইসবুক লাইভে অনান্য সদস্য ও অতিথিদের সম্পৃক্ত রাখা হয়।

উল্লেখ্য ১৯৯০ সালের ৩ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা নামক এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত সংগঠনটি শিশু কিশোর দের সৃজনশীলতা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন সংগঠনের নেতারা ৷

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com