বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

আজমিরীগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে পন্ড

উম্মে আরা পান্টি, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে নদী আক্তার (১৬) নামের এক অষ্টম শ্রেণির ছাত্রী ৷

জানা যায় শুক্রবার আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের গরদাইর বড় হাটী গ্রামের মুর্শেদ মিয়ার পুত্র সৌলরী STDP মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তারেক মিয়া (১৮) এর সাথে এক গ্রামের সগলু মিয়ার কন্যা সৌলরী STDP মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী নদী আক্তার (১৬) র বিয়ের আয়োজন করে উভয়ের পরিবার ৷

গোপন সংবাদের ভিত্তিতে বিয়ের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মতিউর খাঁন জানার পর শুক্রবার সকাল ১১টায় সরজমিনে গিয়ে বিয়ের অনুষ্টানটি বন্ধ করে দেন ৷এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ অনুসারে নদী আক্তারের পিতা সগলু মিয়া (৫০) এবং তারেক মিয়ার পিতা মুর্শেদ মিয়া (৪৮) কে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন ৷ এবং ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে উভয়ের কাছ থেকে অঙ্গীকার নামা রাখেন ৷

অভিযানে আজমিরীগঞ্জ থানার এস আই এমরানের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন ৷

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন বলেন -বাল্য বিবাহ রোধে উপজেলার সর্বত্র এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com