রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

হবিগঞ্জে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

এম সাজিদুর রহমান: “বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো হবিগঞ্জ জেলায়ও পালিত হয়েছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯০ তম জন্মবার্ষিকী।

এই উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি।

এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জী সহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তাবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com