রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

শ্রীমঙ্গলে ৯৯৯ নাম্বারে কল করে বিষাক্ত কুবরার জীবন বাচাঁলো যুবক

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : বন্যপ্রাণীর প্রতি যদি সবাই এমন ভালোবাসা আর সচেতনতা দেখাতো তাহলে আমাদের দেশের বনাঞ্চল থেকে বন্যপ্রাণী গুলো হারিয়ে যেতনা। প্রানীর প্রতি ভালোবাসা দেখালেন শ্রীঙ্গলের এক যুবক। তিনি জরুরী সেবা ৯৯৯ এ কল দিয়ে একটি কোবরা সাপের প্রাণ বাচাঁলেন উপজেলার পূর্ব ভাগলপুর গ্রামের এক যুবক।  শুক্রবার (১৪ আগষ্ট ) এলাকাবাসীর কবল থেকে সাপটি উদ্ধার করে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে এনে রাখা হয়েছে।

জানা যায়, পূর্ব ভাগলপুর গ্রামের যুবক মো. সাজ্জাদুর হোসেন জানান, সকালে মাইজদীহি পাহাড়ের রাবার বাগান থেকে একটি সাপ বের হয়ে পূর্ব ভাগলপুর গ্রামের রাস্তায় চলে আসে। তখন গ্রামবাসী লাঠিসোটা হাতে নিয়ে সাপটিকে মেরে ফেলতে উদ্যত হয়। সাপটি যখন ফনা তুলেছিল তখন ভয়ংঙ্কর আওয়াজ বের হচ্ছিল। সাপের এই ভয়ঙ্কর রুপ দেখে সাজ্জাদুরের মনে হয়েছে এটি কোন দুর্বল বিষধর সাপ হতে পারে। তাই তিনি সাপটি মারতে গ্রামবাসীকে বাধা দেন এবং সাথে সাথে ৯৯৯ এ ফোন করে সাপটি উদ্ধারের জন্য অনুরোধ করেন।

বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, সকাল ৮টার দিকে ৯৯৯ থেকে তাদের মোবাইলে কল করে সাপটি উদ্ধারের জন্য বলা হয়। তখন তিনি ভাগলপুর গিয়ে সাপটি উদ্ধার করে নিয়ে আসেন। তিনি বলেন, গায়ের রং ও স্বভাব দেখে মনে হচ্ছে এটি ভয়ানক কোবরা (স্থানীয় কালা খরিস) সাপ। তবে কোববার মধ্যেও বিভিন্ন জাত রয়েছে। এটি কি জাতের কোবরা তা বলা যাচ্ছে না। গ্রামবাসীর তাড়া থেয়ে সাপটি এখন দুর্বল হয়ে পড়েছে। সুস্থ হলে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com