রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

সুনামগঞ্জে নদীতে ডুবে পর্যটকের মৃত্যু

সুনামগঙ্গ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে পাটলাই নদীতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটকের নাম জাহেদ চৌধুরী (২৫)। সে ঢাকা তিতুমীর কলেজের বিবিএ ৪র্থ বর্ষের শিক্ষার্থী এবং ফেনী জেলার ফেনী থানার দিলরাজপুর গ্রামের মৃত ফজলুল হক চৌধুরীর ছেলে। সে ২৩৪/৪ পশ্চিম মানিক বি ক্যান্টনমেন্ট বাসায় থেকে লেখাপড়া করতো। শুক্রবার বিকাল ৪টার দিকে পাটলাই নদী থেকে কোনাজাল দিয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও নিহত পর্যটকের সঙ্গীদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঢাকা থেকে ১১ বন্ধু মিলে পর্যটনখ্যাত টাঙ্গুয়ার হাওর দেখতে আসে তাহিরপুরে। দুপুরে তাহিরপুর থানা ঘাট থেকে একটি ইঞ্জিন চালিত পর্যটকবাহী ট্রলার ভাড়া করে টাঙ্গুয়া হাওর দেখে সন্ধায় নিলাদ্রী লেকের পাড় ট্যাকেরঘাট কমিউনিটি ক্লিনিকের পাশে রাত্রি যাপন করে তারা। রাত ১২টার দিকে তারা রাতের খাবার খেয়ে সবাই নৌকার মধ্যে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে তারা ঢাকা যাওয়ার উদ্দেশ্যে নৌকা ছেড়ে তাহিরপুর থানার ঘাটে চলে আসে।

থানা ঘাট থেকে যখন গাড়িতে উঠবে তখন তারা বন্ধু জাহেদ চৌধুরীকে দেখতে না পেয়ে আবার ট্যাকেরঘাট কমিউনিটি ক্লিনিকের ট্রলার ঘাটে এসে তাকে খােজাখুজি করতে থাকে। এক পর্যায়ে তাকে না পেয়ে থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে এসে ট্যাকেরঘাট কমিউনিটি ক্লিনিকের ঘাটের তীর থেকে প্রায় ১০০ গজ দূরে ডুবন্ত অবস্থায় তার লাশ মাছ ধরার কোনা জাল দিয়ে উদ্ধার করা হয়।

তাহিরপুর থানার এস আই পাপেল রায় জানান, পাটলাই নদী থেকে ডুবন্ত অবস্থায় জাল দিয়ে এক পর্যটকের লাশ উদ্ধার করে সুরহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চত করে বলেন, এক পর্যটক নদীতে ডুবে মারা গেছে। তার লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলার প্রস্ততি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com