রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

শ্রীমঙ্গলে সম্মিলিত নাট্য পরষদের মাস্ক বিতরণ

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় শোক দিবস উপলক্ষে ও বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে শ্রীমঙ্গল সম্মিলিত নাট্য পরষদ এর উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে ৷ ১৫ আগস্ট শনিবার বিকেলে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ভূণবীর চৌমোহনা চৌত্বরে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয় ৷

সম্মিলিত নাট্য পরিষদের প্রচার সম্পাদক রূপক দত্তের সঞ্চালনায় মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের এর সভাপতি দ্বারিকা পাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী , সাধারণ সম্পাদক কামরুল হাসান দোলন, অর্থ সম্পাদক সুমন বৈদ্য, সন্ধানী শিল্পী গোষ্ঠির সভাপতি দেবব্রত দত্ত হাবুল, সমাজকর্মী অর্জুন দাশ, সাতগাঁও সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক কাউছার আহমেদ রিয়ন, ভূনবীর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফেরদৌস আহমেদ, মো: খালিক মিয়া প্রমূখ। এসময় প্রায় ২০০ পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত শুভ্র বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে পর্যায়ক্রমে এভাবেই গ্রামের বাজারগুলোতে এই মাস্ক বিতরণ আমাদের অব্যাহত থাকবে ৷

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com