মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

সীমান্তবর্তী যাদুকাটা নদী থেকে ভারতীয় কয়লাসহ নৌকা আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে লক্ষাধিক টাকার ভারতীয় কয়লা সহ একটি বারকী নৌকা আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যটালিয়ন বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)’র টহল দল।

বিজিবি সুত্রে জানা গেছে, লাউরগড় বিওপির টহলদল রবিবার (২৩ আগস্ট) সীমান্ত পিলার ১২০৩/২-এস এর নিকটতম স্থান হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে,তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী থেকে  ৮,৫০০ কেজি ভারতীয় কয়লা আটক করেছে  যার আনুমানিক মূল্য ১,১০,৫০০ টাকা।

অপরদিকে, একই দিনে  টেকেরঘাট বিওপির টহলদল সীমান্ত পিলার ১১৯৯/২-এস এর নিকট হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, উপজেলার  উত্তর শ্রীপুর ইউনিয়নের যাদুকাটা নদী থেকে  ১,৩০০ কেজি ভারতীয় কয়লা সহ একটি বারকি নৌকা আটক করেছে (বিজিবি) জোয়ানেরা যার আনুমানিক সিজার মূল্য ৬৬,৯০০ টাকা।

সুনামগঞ্জ-২৮ ব্যটালিয়ন অধিনায়ক মোঃ মাক্সুদুল আলম এই তথ্য গনমাধ্যমকে নিশ্চিত করে   জানান, আটককৃত ভারতীয় কয়লা ও  বারকী নৌকা নিয়ন্ত্রণ কার্যালয়ে জমা রাখা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com