রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

পদ্মা উত্তাল, লঞ্চ-স্পিডবোট বন্ধ

তরফ নিউজ ডেস্ক : বৈরী আবহাওয়ায় পদ্মা উত্তাল হয়ে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ হয়ে গেছে। আর ফেরি চলছে  সীমিত পরিসরে।

এতে ঘাটে যানজট দেখা দিয়েছে বলে বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাটের নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের সহকারী পরিচালক শাহাদাৎ হোসাইন জানান।

তিনি বলেন, নদীতে ২ নম্বর সতর্ক সংকেত থাকায় ঝুঁকি এড়াতে বুধবার দুপুর থেকে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে উভয় পারে ছয় শতাধিক গাড়িকে পার হওয়ার জন্য দীর্ঘসময় অপেক্ষা করতে হয়।

বিআইডব্লিটিসির শিমুলিয়া ঘাটের সহ-ব্যবস্থাপক মোহাম্মদ ফয়সাল জানান, পদ্মায় প্রচণ্ড ঢেউ ও নাব্য সংকট থাকায় বহরের ১১টি ফেরিই বন্ধ রাখা হয়েছে। এখন পাঁচটি ফেরি চলাচল করছে। ফেরির সংখ্যা কমে যাওয়ায় ঘাটে কিছুটা যানজট দেখা দিয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com