রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

চেন্নাই সুপার কিংসে করোনাভাইরাসের ছোবল

তরফ স্পোর্টস ডেস্ক : শুরুর আগে বড় একটা ধাক্কা খেল আইপিএল। চেন্নাই সুপার কিংসের অন্তত ১০ জনের করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

দুবাইয়ে বৃহস্পতিবার দলটির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের করোনাভাইরাস পরীক্ষা করানো হয়।

আক্রান্তদের একজন ভারতীয় ক্রিকেটার বলে জানা গেছে।

আইপিএলের কোভিড-১৯ প্রটোকল অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পর বিমানবন্দরে সব দলকেই করোনাভাইরাস পরীক্ষা করাতে হবে। হোটেলে বাধ্যতামূলক অবস্থানের ছয় দিনের প্রথম, তৃতীয় ও পঞ্চম দিন আরও তিনটি পরীক্ষা করাতে হবে।

পঞ্চম দিনে করা চেন্নাই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় দফার এই পরীক্ষাতেই পজিটিভ ফল এসেছে।

গত ২১ অগাস্ট দুবাইয়ে পৌঁছানো দলটির অনুশীলন শুরুর কথা ছিল শুক্রবার। হোটেলে কোয়ারেন্টিনের মেয়াদ বাড়িয়েছে চেন্নাই, পিছিয়ে দিয়েছে অনুশীলনে ফেরার সময়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com