বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

হবিগঞ্জে দুই চেয়ারম্যানের লোকদের সংঘর্ষে পুলিশসহ আহত ২৫

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে সাবেক ও বর্তমান দুই ইউপি চেয়ারম্যানের লোকদের মধ্যে দুই দফা রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ সময় ১০ দাঙ্গাবাজকে আটক করা হয়।

শুক্রবার দুপুরে সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা বর্তমান ইউপি চেয়ারম্যান মো. তাজউদ্দিন এবং সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আওয়ালের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে শুক্রবার জুমার নামাজের আগে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

জুমার নামাজের পর আবারও দুইপক্ষ পুণরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ আবারও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ১০ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। সংঘর্ষে ৫ পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়। তারা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, দুই চেয়ারম্যানের বিরোধে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে ইটপাটকেলের আঘাতে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। দাঙ্গাবাজদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com