রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

সৌদিতে করোনায় চুনারুঘাটের যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে বাংলাদেশি এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার নাম মো. সাহাব উদ্দীন (৪০)। শুক্রবার (২৮ আগস্ট) স্থানীয় সময় রাত ৮টায় জেদ্দা শহরের সুলেমানীয়া হাসপাতালে তিনি চিকিৎসাধীন থেকে মারা যান।

নিহত ব্যবসায়ী সাহাব উদ্দিন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নুর মোহাম্মদপুর গ্রামের আবু সাঈদ মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন জেদ্দায় বসবাসরত বাঙ্গালী কমিউনিটির নেতা মো. আবদুল ওয়াদুদ।

জানা যায়, সৌদি আরবের জেদ্দা শহরের ব্যবসায়ী মো. সাহাব উদ্দীন বেশ কিছুদিন ধরে করোনার উপসর্গে ভুগছিলেন। এরপর নমুনা পরীক্ষা করালে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

গত ১৪ আগস্ট সৌদি আরবের জেদ্দা শহরের সুলেমানীয়া হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ১৪ দিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার রাত ৮টায় চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান সাহাব উদ্দিন। সৌদি আরবের জেদ্দা শহরে নিজের ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছিলেন তিনি। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com