মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

গোলাপগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে ৫ যাত্রী মৃত্যু

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়নের চৌঘরী এলাকার ওয়াসিমা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলো, উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের সিএনজি চালক বাহার উদ্দিন (৪০), ফুলবাড়ি ইউনিয়নের লরিফর গ্রামের মৃত আজমল আলীর ছেলে লাল মিয়া (২৭) ও ফুলবাড়ি ইউনিয়নের লরিফুর হাজিপুর গ্রামের জাকারিয়া। তবে নিহত অন্য দুই যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা জকিগঞ্জ গামী বাসটি রানাপিং থেকে গোলাপগঞ্জে ছেড়ে আসা সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। আর আহত দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

তবে বেলা দেড়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাকারিয়া ও ১৭ বছর বয়সী আরও এক যুবক মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ চৌধুরী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com