রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবল উপজেলা প্রবাসী উন্নয়ন পরিষদ-এর কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি : বাহুবল উপজেলা প্রবাসী উন্নয়ন পরিষদের কার্যনির্বাহী কমিটির গঠন করা হয়েছে। বিভিন্ন দেশে বসবাসরত বাহুবল উপজেলার প্রবাসীদেরকে একই প্লাটফর্মে নিয়ে আসার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

গঠিত আংশিক কমিটিতে উপজেলার হিলালপুর গ্রামের বাসিন্দা ইংল্যান্ড প্রবাসী এম. এ. মুনিম তালুকদার কে সভাপতি, পশ্চিম ভাদেশ্বর গ্রামের বাসিন্দা কাতার প্রবাসী মোঃ দিদার আলীকে সিনিয়র সহ সভাপতি, শেওড়াতুলী গ্রামের বাসিন্দা সৌদি আরব প্রবাসী নাজমুল হুসেন কে সাধারণ সম্পাদক, একই গ্রামের সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মুমিন উল ইসলাম কে যুগ্ম সাধারণ সম্পাদক ও শংকরপুর গ্রামের বাসিন্দা ওমান প্রবাসী মোজাহিদুল ইসলাম চৌধুরী কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সংগঠনের নব-নির্বাচিত সভাপতি এম.এ. মুনিম তালুকদার সকল প্রবাসীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যাদের অক্লান্ত পরিশ্রমে বাহুবল উপজেলা প্রবাসী উন্নয়ন পরিষদ বাস্তব রূপ ধারণ করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি বিজ্ঞ উপদেষ্টামণ্ডলীদের উপদেশ ও পরামর্শ নিয়ে নির্বাচিত সকল নেতৃবৃন্দকে সাথে রেখে প্রবাসীদের দুঃখ-দূর্দশা লাগবে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com