রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মনোনয়ন প্রত্যাশী বিউটির নির্বাচনী বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে উপ-নির্বাচনের তপসিল ঘোষনা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত প্রধান দুই দল তাদের মনোনিত প্রার্থীদের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করেনি। যার কারণে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন তাদের নির্বাচনী প্রচার-প্রচারনা। তারই ধারাবাহিকতায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মরহুম সাংসদ ইসরাফিল আলমের সহধর্মীনি সুলতানা পারভিন বিউটির বিশাল মোটরবাইক শোভাযাত্রা করেছেন। শনিবার সকালে আত্রাই ও রাণীনগর উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এই শোভাযাত্রা। শোভাযাত্রায় প্রায় সাগে ৩হাজার মটরসাইকেল নিয়ে নেতা-কমর্ীরা অংশগ্রহণ করে।

রাণীনগর উপজেলা তার নিজ বাড়ি গোনা ইউনিয়নের ঝিনা গ্রাম থেকে শতাধিক মোটরবাইক নিয়ে এ শোভাযাত্রা শুরু করেন। এরপর রাণীনগর হয়ে আত্রাই উপজেলা বিভিন্ন এলাকা প্রদক্ষিন করেন। এসময় থেমে থেমে পথ পথসভায় ও জনগনের সাথে কুশল বিনিময় করেন সুলতানা পারভিন বিউটি ও তার ছেলে ইশতিয়াক আলম ইফতি।

শোভাযাত্রাকালে বিউটি সাংবাদিকদের জানান, আমি ইসরাফিল আলমের পাশাপাশি মানুষের সাথে মিলেমিশে তাদের সুখে-দুঃখে তাদের পাশে দঁাড়িয়েছি। এলাকায় মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল করে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও ইসরাফিল আলমের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে আমি উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন উত্তোলন করেছি। তিনি আরো বলেন, আওয়ামীলীগের সাথে আমাদের রক্ত মিশে আছে। আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি যদি তৃণমূলের জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন দেয়া হয় তাহলে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে বঞ্চিত করবেন না। তিনি দাবি করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন তাহলে বিপুল ভোটে জয়লাভ করে সরকারকে এ আসন উপহার দিতে পারবো ইনশাল্লাহ ।
উল্লেখ্য, গত ২৭ জুলাই এই আসনের এমপি ইসরাফিল আলম মারা গেলে আসনটি শুন্য হয়ে পরে। ইতি মধ্যে মনোনয়ন পেতে ৩৪ জন মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগের দলীয় মনোনয়ন উত্তোলন করেছেন। নির্বাচন কমিশন থেকে আগামী ১৭অক্টোবর নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। এই আসনে ইভিএম-এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com