রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

করোনাভ্যাক কয়েক হাজার কর্মকর্তার ওপর প্রয়োগ করেছে সিনোভ্যাক

তরফ নিউজ ডেস্ক : কয়েক হাজার কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের ওপর করোনা ভাইরাসের টিকা করোনাভ্যাক প্রয়োগ করেছে চীনে এই টিকার প্রস্তুতকারক কোম্পানি সিনোভ্যাক। কোম্পানির মুখপাত্র লিউ পেইচেংকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। এতে বলা হয়, প্রায় ৩ হাজার কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের স্বেচ্ছাভিত্তিতে এই টিকা নিতে বলা হয়েছে। করোনাভ্যাক নামের এই টিকাটি প্রস্তুত করেছে সিনোভ্যাক বায়োটেক। এর বিপুল পরিমাণ উৎপাদনের আগে চূড়ান্ত ও তৃতীয় দফার ক্লিনিক্যাল পরীক্ষা চলছে এখন। চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ (সিএনবিজি)-এর সিনিয়র ম্যানেজার ঝাং ইনান। তিনি বলেছেন, তাকেও এই টিকা দেয়া হয়েছে। তিনি বলেছেন, পশুর ওপর এই টিকার পরীক্ষা চালানোর পর এই টিকা আমি নিজে নিয়েছি স্বেচ্ছায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com